বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

যে ৫ উপাদান চুল ও ত্বকের যত্নে অনন্য

লাইফস্টাইল ডেস্ক:

হাতের কাছে থাকা কিছু উপাদান প্রাকৃতিকভাবেই আপনার ত্বক ও চুল রাখতে পারে সুন্দর। এগুলো যেমন একদমই সাশ্রয়ী, তেমনি নেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও।

দুধ
চমৎকার ক্লিনজার হিসেবে দুধ অতুলনীয়। দুধে তুলা ডুবিয়ে ত্বকে চেপে চেপে লাগান। এটি যেমন লোমকূপের ভেতর থেকে ময়লা দূর করবে, তেমনি ত্বক করবে উজ্জ্বল ও নরম।

কফি
ত্বকে বলিরেখা পড়তে দেয় না কফি। ৩ টেবিল চামচ কফির সঙ্গে ১ চা চামচ দুধ ও পপি সিড মিশিয়ে পেস্ট বানিয়ে ত্বকে ম্যাসাজ করুন। এটি স্ক্রাবিং করতে ত্বক ও দূর করবে ত্বকে জমে থাকা মরা চামড়া।

কফির লিকার দিয়ে চুল ধুয়ে নিন। চুল হবে কালো ও ঝলমলে।

টমেটো
ত্বক উজ্জ্বল ও টানটান রাখতে সাহায্য করে টমেটো। টমেটোর রস লাগান ত্বকে। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। টমেটো চাকা করে কেটেও ঘষতে পারেন ত্বকে। আবার বিভিন্ন ফেস প্যাকে ব্যবহার করা যায় টমেটোর রস।

কমলা
ভিটামিন সি সমৃদ্ধ কমলা ও কমলার খোসা কাজে লাগাতে পারেন ত্বকের যত্নে। এটি রোদে পোড়া দাগ ও ত্বকের অন্যান্য কালচে দাগ দূর করতে কার্যকর। কমলার রসের সঙ্গে মধু ও অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। কমলার খোসা রোদে শুকিয়ে গুঁড়া করে ব্যবহার করতে পারেন বিভিন্ন প্যাকে।

দই
দই ও ডিম একসঙ্গে ফেটিয়ে চুলে লাগান। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। চুল বাড়বে দ্রুত।

দইয়ের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগান। পাবেন উজ্জ্বল ত্বক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION