সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল

উখিয়া শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেল চারটি শিক্ষা কেন্দ্র

দেলোয়ার হোসাইন টিসু,উখিয়া:

উখিয়া পালংখালী শফিউল্লাহ কাটা ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে ৪টি লার্ণিং সেন্টার পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে উখিয়া থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

১৮ জানুয়ারি (সোমবার) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে আগুনের সুত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩ টার সময় আগুন লাগে। আগুন দেখে আমরা এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। পানি না থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি। তবে রাত ৩.৪৫ টায় ফায়ার সার্ভিস এসে স্থানীয় রোহিঙ্গাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

ততক্ষণে এনজিও সংস্থা ঢাকা আহসানিয়া মিশন (ডাম) এর ৪ শিশু শিক্ষা কেন্দ্র (লার্ণিং সেন্টার এল সি) পুড়ে ছাই হয়ে যায়।

ঢাকা আহাসানিয়া মিশন (ডাম) এর প্রোগ্রাম অর্গানাইজার আফজাল হোসেন খান জানান, আগুনে পুড়ে এল সি’র ১০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে। তিনি বলেন, চারটি ক্লাস্টার এল সি গত ১০ জানুয়ারি এল সি গুলোর কাজ শেষ হয়। আর ১২ তারিখ আমরা ভেন্ডারের কাছ থেকে রিসিভ করেছি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION