EDITOR
- ২০ জানুয়ারী, ২০২১ /

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম কচুবনিয়া রাস্তার মাথা থেকে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
১৯ জানুয়ারী( মঙ্গলবার) রাত ৭ টার দিকে ঘুমধুমের কচুবনিয়া রাস্তার মাথা থেকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর বহু অপকর্মের হোতা মাদক মামলা, হত্যা মামলা, মারামারি মামলা সহ বহু মামলার আসামী সৈয়দ নুরের ছেলে নুরুল আজাদ আসিফ (২৮) (প্রকাশ আশিক্ক্যা) ১১৩০ পিস ইয়াবা সহ বিজিবির হাতে আটক হয়। সাথে মটর সাইকেল ও মোবাইল জব্দ করা হয়।
এদিকে নুরুল আজাদ আসিফ (প্র: আশিক্যা) আটক হওয়াই বালুখালীতে নিরীহ-সহজ সরল শান্তিপ্রিয় মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং এলাকার জনসাধারণ মিষ্টিও বিতরণ করেছেন।
বিজিবি সুত্রে জানান, আটক ব্যক্তি দীর্ঘ সু-কৌশলে মাদককারবার করে আসছে।গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক কৃত ব্যাত্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মদ সনজুর মোর্শেদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আটক কৃত নুরুল আজাদ আসিফ কে নিয়মিত ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
ভয়েস/আআ