সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল

মহেশখালীতে মডেল ফার্মেসীর যাত্রা শুরু

মহেশখালীতে মডেল ফার্মেসীর শুভ উদ্বোধন করেন (২১ জানুয়ারি) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহা পরিচালক, মেজর জেনারেল মাহবুবুর রহমান।

আবুল বশর পারভেজ, মহেশখালী:

মহেশখালীতে মেজর জেনারেল মাহবুবুর রহমান-কর্তৃক মডেল ফার্মেসীর উদ্বোধন।

কক্সবাজারের মহেশখালীতে মডেল মেডিসিন শপ এন্ড ফার্মেসীর উদ্বোধন করা হয়েছে।
শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহা পরিচালক, মেজর জেনারেল মাহবুবুর রহমান।

২১জানুয়ারী বিকাল ৩টায়র মহেশখালী পৌরসভার গোরকঘাটা চৌ রাস্তার মোড়ে এম এ হোসাইন টাওয়ারে অবস্থিত রায়হান ফার্মেসীকে মডেল মেডিসিন শপ বা একটি পেশায় আদর্শ ফার্মেসী হিসেবে শুভ উদ্বোধন করেন।
বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পাইলট প্রকল্পের আওতায় মডেল মেডিসিন শপ এন্ড ফার্মেসীটি উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমাহাফুজুর রহমান, জেলা ড্রাগ সুপার রোমেল মল্লিক,কক্সবাজার কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট এর সভাপতি মিজানুর রহমান, মহেশখালী উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি এম গিয়াসুদ্দিন,রায়হায়ন মডেল ফার্মেসীর মালিক মাওলানা কুতুব উদ্দিন সহ ঔষধ ব্যবসায়ী প্রতিষ্টানের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি মহেশখালীর নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন৷ রায়হান ফার্মেসীটিকে কেন মডেল মেডিসিন শপ এন্ড ফার্মেসী হিসেবে বেচে নেওয়া হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সারা বাংলাদেশে মডেল মেডিসিন শপ এন্ড ফার্মেসী নির্ণয়ে একটি পাইলট প্রকল্প গ্রহণ করেন ৷
উক্ত প্রকল্পের আওতায় আমরা বাংলাদেশের প্রতিটি উপজেলায় বিভিন্ন ফার্মেসী ভিজিট করে মডেল মেডিসিন শপ এন্ড ফার্মেসী বাছাই করি। যে বিষয় গুলোকে প্রাধান্য দিয়ে মডেল ফার্মেসী হিসেবে নির্ধারণ করা হয় তারমধ্যে উল্ল্যেখযোগ্য, গুণগত মান ঠিক রাখতে সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ করা, নকল-ভেজাল ও মেয়াদোর্ত্তীণ কোনাে ঔষধ ক্রয়-বিক্রয় না করা। সরকার অনুমােদিত কোম্পানি থেকে সরাসরি ঔষধ ক্রয় করা করা, রেজিস্টার্ড ফার্মাসিস্টের তত্ত্বাবধানে ঔষধ ক্রয়-বিক্রয় করা ৷ সরকার নির্ধারিত মূল্যে ও কম্পিউটারাইজড মেমো প্রদান।
নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষিত সকল প্রকার ইনসুলিন ও ভ্যাকসিন সংরক্ষণ করা। সরকার অনুমোদিত দেশী-বিদেশী সবধরণের ঔষধ পাওয়ার ব্যবস্থা করা।উপরেউল্লেখিত এসকল বিষয় বিবেচনা করত উপজেলা ভিত্তিক মডেল মেডিসিন শপ এন্ড ফার্মেসী হিসেবে নির্ধারণ করা হয় বলে জানান জনাব মাহাবুবুর রহমান। পরে তিনি মহেশখালী দ্বীপে এমন ফার্মেসী পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন ৷

রায়হান ফার্মেসীর স্বত্বাধিকারী  কুতুব উদ্দিন বলেন, ফার্সেসীর বিষয়ে মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া একটি মডেল ফার্মেসী করার পরামর্শ দেন ৷ যে ফার্মেসীতে সূলভমূল্যে দেশী বিদেশী সকল প্রকারের ঔষুধ পাওয়া যাবে ৷ ঔষুধের জন্যে সাধারণ মানুষকে জেলা শহরে ছুটতে হবেনা ৷ জনসাধারণের চাহিদা ও গুরুত্বের কথা চিন্তা করে পৌর মেয়রের পরামর্শ মোতাবেক ফার্মেসীটি গড়ে তুলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION