সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবা কারবারি নিহত, ৫০ হাজার পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

ইয়াবা পাচারের সময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে এক ইয়াবাকারবারি আব্দুর রহিম (২৫) নামের এক রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত হয়েছে। এসময় ৫০ হাজার পিস ইয়াবাসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহত রোহিঙ্গা ইয়াবা কারবারি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ১ ব্লক-এ/৭ এর বাসিন্দা ওয়াদুল হকের ছেলে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, ২২ জানুয়ারি বাইশফাঁড়ী বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে বাইশফাঁড়ী বিওপি’র দুইটি আভিযানিক টহল দল সীমান্ত পিলার-৩৬/২এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমঘুম ইউনিয়নের দক্ষিণ বাইশফাঁড়ী নতুন ব্রীজ হতে আনুমানিক ১৫ গজ পূর্ব দিকে রাস্তার ঢালুতে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে রাতের ৮ থেকে ১০ জনের ১টি দল পাহাড়ী এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দুইভাগে বিভক্ত হয়ে তাদের হাতে থাকা অস্ত্র-সস্ত্র দিয়ে টহল দলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করে। এ সময় টহল দল তাদের জান-মাল রক্ষার্থে পাল্টা গুলি করে। এক পর্যায়ে অজ্ঞাতনামা ইয়াবা ব্যবসায়ীরা পাহাড়ী জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এছাড়াও ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়। এঘটনায় বিজিবির দুইজন সদস্য আহত হয়েছে। তাদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছে বলে জানান বিজিবির ওই কর্মমকর্তা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION