সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল

মাতারবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৩

জিকির উল্লাহ জিকু:

মহেশখালীর মাতারবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ সময় আহত ৮ জন চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে মাতারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে একজন শিশু, মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজন ও মেডিকেল কলেজ হাসপাতালে গ্যাস সিলিন্ডার নিয়ে বেলুন বিক্রেতার মৃত্যু হয়। এ সময় শিশুসহ আরো ৮ জন আহত হয়।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানিয়েছেন, মাতারবাড়ীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ মিয়াজী পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ এহসান (১২) ঘটনাস্থলে মারা যায়। এছাড়া মাতারবাড়ী ইউনিয়নের সিকদার পাড়ার ফরিদুল আলমের ছেলে সাদেকুল ইসলাম রাহাত (১৩) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা গেছে। পরে চমেকে চিকিৎসাধীন অবস্থায় বেলুন বিক্রেতা ও গ্যাস সিলিন্ডারটির মালিক মোহাম্মদ আলমগীর (৪২) মারা যায়। সে কক্সবাজার জেলার চকরিয়ার সিরাজুল ইসলামের ছেলে।

উল্লেখ্য, কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ি আজিজুল উলুম মাদ্রাসার বার্ষিক দুইদিনের সভা চলছিল। আজ শুক্রবার ছিল বার্ষিক সভার শেষ দিন। মাদ্রাসার সভা উপলক্ষে পাশে মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে গ্যাস সিলিন্ডার নিয়ে বেলুন বিক্রি করছিলেন আলমগীর হোসেন। বেলুনে গ্যাস ভর্তি করার সময় এক পর্যায়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
আহতদের চকরিয়া ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদ উল্লাহ জানিয়েছেন। ঘটনার পর ফায়ার সার্ভিস ও মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION