সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল

উখিয়ায় চিহ্নিত ইয়াবাকারবারিদের হাতে রক্তাক্ত সংবাদকর্মী আবদুল হাকিম

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার আব্দুল হাকিম নামের এক গণমাধ্যমকর্মীকে অপহরণ পূর্বক হাত-পা বেঁধে দুই ঘন্টা ব্যাপী অমানুষিক নির্যাতন চালিয়েছে এলাকার কতিপয় চিহ্নিত মাদক কারবারিরবা।খবর পেয়ে তাকে পুলিশের সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে হলদিয়া পালং ইউনিয়নের নলবনিয়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। উদ্ধার করে তাকে প্রথমে উখিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে কক্সবাজারে প্রেরণ করেছে৷

ঘটনার ব্যাপারে স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং আহত হাকিমের বড় বোন রাজিয়া বেগম জানান, স্থানীয় চিহ্নিত ইয়াবা কারবারি আলী আহমদ, মোঃ ফারুক, নুর মোহাম্মদ, মোঃ জিয়া, মিয়া, রজক উদ্দিন সহ ১০/১২জন মাদক কাববারি তাকে অহপরণ করে হত্যার উদ্দেশ্য ফারুকের বাসায় নিয়ে নির্জন কক্ষে আটকে রেখে মাথা এবং শরীরে ইট দিয়ে আঘাত করে,এতে গুরুতর জখম হয় হাকিম। মূল কথা হচ্ছে আমার ভাই হাকিম গণমাধ্যমকর্মী হওয়ায় তাদের ব্যাপারে পত্রিকায় রিপোর্ট করার কারণে এই ঘটনাটি ঘটিয়েছে।

উখিয়া থানার অফিসার আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, খবর পেয়ে তাকে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কি কারণে ঘটনাটি ঘটেছে তা খোঁজ খবর নেওয়া হচ্ছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION