সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল

সেন্টমার্টিন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি:  ৪ জনের মৃতদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ: 

সেন্টমার্টিন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় কোষ্টগার্ড সদস্যরা।

শনিবার (২৩ জানুয়ারি) ভোরে সেন্টমার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক সেন্টমার্টিন কোষ্টগার্ড সুত্র জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ২৬ জন জেলেসহ এফভি যানযাবিল নামে একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে মাছ ধরতে যায়। এসময় ট্রলারটি ডুবে ৪জনের প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও বাকীরা এখনো নিঁখোজ রয়েছে।

তিনি জানান, মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেন। এসময় অন্যান্য জেলেদের সহায়তায় নৌবাহিনী ও কোষ্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। ডুবে যাওয়া ট্রেলারের এখনও সন্ধান পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত এক সপ্তাহ আগে চট্টগ্রামের কর্ণফুলী থেকে ২৬ জন জেলে নিয়ে মাছ ধরতে যায় স্থানীয় বহদ্দার মোহাম্মদ আলীর মালিকাধীন এফভি যানযাবিল নামে ট্রলারটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION