সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল

আড়াই বছরের বড় বোনের দা কোপে আড়াই মাসের বোনের প্রাণ শেষ

মৃত্যু, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:
পেকুয়া উপজেলায় বড় বোনের দায়ের কোপে ছোট বোনের মৃত্যু হয়েছে বলে পুলিশ ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটির বয়স আড়াই মাস। পুলিশ ও পরিবার বলছে, আড়াই মাস বয়সী ছোট বোনের কান্না থামাতে আড়াই বছর বয়সী বড় বোন তাকে দা দিয়ে কোপ দেয়।
নিহত শিশুটির ১২, ৯, ৭ ও আড়াই বছর বয়সী চার বোন আছে। তাদের বসতঘরটি পাহাড়ের ওপরে। ঘরের ৫০০ মিটারের মধ্যে কোনো ঘরবাড়ি নেই।

শিশুটির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) এ টি এম আশরাফুল হক। তিনি বলেন, শিশুটির মুখে শুধু দায়ের কোপের চিহ্ন। তার মুখমণ্ডলে অন্তত আটটি কোপের চিহ্ন দেখা গেছে।

শিশুটির মায়ের ভাষ্য, গতকাল দুপুরে আড়াই মাস ও আড়াই বছরের দুই মেয়েকে নিয়ে তিনি ঘরের মেঝেতে ঘুমাচ্ছিলেন। এ সময় ঘরের পাশে একটি খোলা জায়গায় কয়েকজন শিশু ক্রিকেট খেলছিল। ক্রিকেট বল পড়ে পাহাড়ের ঢালুতে তাঁর পানের বরজের ক্ষতি হচ্ছিল দেখে শিশুদের খেলতে বাধা দিতে যান তিনি। সেখান থেকে ঘরে ফিরে দেখেন, ঘরের মেঝেতে আড়াই মাসের মেয়েটির রক্ত পড়ে আছে। পাশে দা নিয়ে দাঁড়িয়ে ছিল আড়াই বছরের মেয়েটি। এ সময় মেয়ে মাকে বলে, ‘বেশি কান্না করতেছে। কুপাইছি। এখন আর কান্না করতেছে না।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, দুটি শিশুই অবুঝ। তাদের মা-বাবারও কোনো অভিযোগ নেই। এ কারণে মেয়েটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION