বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পিএমখালীতে জবাই করা লাশ উদ্ধার

ভয়েস প্রতিবেদক
পিএম খালীর ছোন খোলা থেকে জবাই করা যুবকের লাশ উদ্ধার করছে পুলিশ। ১২ মে সকালে সদর মডেল থানার পুলিশ মোঃ কায়ছার (২৫) নামের এ যুবকের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে।নিহত কায়ছার খুরুশকুল কাওয়ার পাড়া গ্রামের আবু তৈয়বের পুত্র।

নিহত কায়ছরের চাচা আবুল কালাম জানান ১১ মে রাতে সে পিএমখালীর ছোনখলা নানার বাড়িতে যায়। রাতে সে খুরুশকুলের বাড়িতে ফিরে আসার পথে ৪/৫ জনের একদল লোকের হামলার শিকার হয়। এঘটনার বর্ননা দেন কায়ছারের সাথে থাকা বন্ধু রিয়াজ। সে রিয়াজ পুলিশকে জানায় হামলার সময় আব্দুল করিম নামের একজনকে চিনেছি বললে তারা কায়ছারকে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ সময় রিয়াজকে পিটিয়ে তাড়িয়ে দেয়। পুলিশ জিজ্ঞাসাবাদ করতে রিয়াজকে থানায় নিয়ে আসে।

এদিকে আজ সকালে ছোনখোলার গোলিক্যার ঘোনায় ধান ক্ষেতে জবাই করা লাশ দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালপ নিয়ে যায়। খুরুশকুলের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন এটা জঘন্য একটি হত্যা কান্ড,তিনি খবর পেয়ে হাসপাতালের মর্গে নিহত কায়ছারের লাশ দেখে এ মন্তব্য করেন। তিনি ঘাতকদের গ্রেফতার দাবি করে।

স্থানীয় সুত্র জানায় এক বছর আগে নিহত কায়ছারের সাথে নানার বাড়ির এলাকার কয়েক যুবকের সাথে বিরোধ ছিল। এ বিরোধের কারনে কায়ছার ৮০ হাজার টাকা দন্ড পরিশোধ করেছিল। ধারনা করছে ঐ বিরোধের সুত্র ধরে এ হত্যার ঘটনা হতে পারে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION