সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
ছোটন কান্তি নাথ:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এঘটনায় আরো তিনজন যাত্রী আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৪ জানুয়ারি) দুপুর একটার দিকে মহাসড়কের চকরিয়ার জিদ্দাবাজার এবং উত্তর হারবাং আজিজনগর এলাকায় দুর্ঘটনা দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। আজিজনগরের দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ক্রেন দিয়ে দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি সরিয়ে নিলে প্রায় আধঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, উক্ত মহাসড়কের জিদ্দাবাজারে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সাকে ধাক্কায় দিলে ঘটনাস্থলেই নিহত হন চকরিয়ার কাকারা ইউনিয়নের পাহাড়তলী গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র রেজাউল করিম (৪৫)। অপরদিকে মহাসড়কের আজিজনগর এলাকায় কক্সবাজারমুখি এস আলম পরিবহনের যাত্রীবাহী বাস ও চট্টগ্রামমুখি পণ্যবোঝাই কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কেউই নিহন হননি। তবে বাসের তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন, চট্টগ্রামের পটিয়া এলাকা মৃত জিয়াউল করিমের ছেলে আমিরুল কবির, তার কন্যা নাফিজা কবির রুহী ও মৃত তালেবুর রহমানের পুত্র খোরশেদ আলম।
মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. আনিসুর রহমান জানান, পৃথক দুর্ঘটনায় একজন যাত্রী নিহত এবং তিনজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় পতিত গাড়ি চারটি জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভয়েস/আআ