সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল

পালংখালী ইউপি নির্বাচন : মন পেতে প্রার্থীদের আগাম প্রচার-প্রচারণা শুরু

পালংখালীতে সাম্ভাব্য প্রার্থীরা। ফাইল ছবি

দেলোয়ার হোসাইন টিসু, উখিয়া:

উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এবং ভোট গ্রহণ আরো প্রায় ৪ মাস বাকি।এরই মধ্যে শুরু হয়েছে আগাম প্রচারণা-প্রচারণা।নির্বাচনকে উপলক্ষ্য করে প্রার্থীরা ভোটারদের সাথে দেখা-স্বাক্ষাত, মতবিনিময়, কৌশল বিনিময় শুরু করে দিয়েছেন।সামাজিক,সাংস্কৃতিক, ধর্মীয় ও পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের আগাম প্রার্থীতা জানান দিচ্ছেন।রঙ-বেরঙের পোস্টার ছাটিয়ে দোয়া চেয়ে নানা প্রতিশ্রুতিও জানান দিচ্ছেন। সামাজিক কল্যাণে অনেকেই ভোটারের মন রক্ষায় দান-খয়রাত সহ নানা সামগ্রীও বিতরণ করে চলছেন।

তেমনি শীতবস্ত্র,নলকুপ, প্রসাধন সামগ্রী,ফ্রি ঔষধ পথ্য বিতরণ এবং দান-খয়রাত করে যাচ্ছেন।আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী হিসেবে দলমত নির্বিশেষে সকলের দোয়া,সমর্থন ও রায় প্রত্যাশা করছেন প্রার্থীরা।

ইতিমধ্যে চেয়ারম্যান পদে পালংখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন (এম.এ) এর সন্তান ও গত বারের নৌকা প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন জুয়েল,পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমএ মঞ্জুর, তৎকালীন ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজির আহমদ চৌধুরীর সন্তান ও বর্তমান প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী,সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হক এর সন্তান এডভোকেট আব্দুল মালেক,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও গতবারের নৌকার বিদ্রোহী প্রার্থী আলী আহমদ,পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজল কাদের ভুট্রো, উপজেলা বিএনপি নেতা মো: ফোরকান চৌধুরী আগাম প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জমির উদ্দিনও নির্বাচন করবেন বলে লোকমুখে শোনা যাচ্ছে।

শাহাদাত হোসেন জুয়েল,এমএ মঞ্জুর,নুরুল আবছার চৌধুরী,আলী আহমদ,ফজল কাদের ভুট্রো আওয়ামীলীগের মনোনয়নে নৌকার টিকিট পেতে লবিং চালিয়ে যাচ্ছেন।মো: ফোরকান চৌধুরী বিএনপির মনোনিত ধাণের শীষ ও এম. গফুর উদ্দিন চৌধুরী,এডভোকেট আব্দুল মালেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানা যায়।

পাশাপাশি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডেও মেম্বার প্রার্থীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।কবে নাগাদ ভোট গ্রহণ হবে তা জানা না গেলেও সম্ভাব্য তারিখ হিসেবে মে-জুনের মধ্যে তফসিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইরফান উদ্দিন জানান।

গেল বারে ২০১৬ সালের ৪ জুন উখিয়ার ৫ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।তিনি বলেন,নির্বাচন বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন যে সম্ভাব্য তফসিলের মাস উল্ল্যেখ করেছে,তাতে নিদিষ্ট তারিখ জানাইনি।পালংখালী ইউনিয়নে শেষ ধাপে নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION