সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
ছোট মহেশখালীর দক্ষিণ নলবিলা গ্রামে ভিটা বাড়ীর বিরোধ নিয়ে প্রতিপক্ষের দায়ের কোপে নারী সহ ৩জন মারাত্বক আহত হয়েছে।
আহতদের মধ্যে মোঃ বকসুর শাররিক অবস্থা ঝুকিপূর্ন হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে।স্থানীয় গ্রামবাসী ও লিখিত এজাহারেরর সুত্রমতে নলবিলাগ্রামে মৃত আবুল হোসনের পুত্র মীরকাসেম এর সাথে মোঃ বকসুর পুত্র রহিম সিকদারের মধ্যে বাড়ী ভিটার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এঘাটনাকে কেন্দ্র করে ২৫জানুয়ারী সোমবার সকাল অনুমান ৭টায় মীর কাশেম এর পুত্র গংরা প্রায় সময় মোঃ বকসুর সন্তানদের হুমকি দিয়ে আসছিল।গতকাল সকালে মীর কাসেম এর পুত্র এনাম বৃদ্ধ মোঃ বকসুকে গলায় ধরে ধাক্কা দেয়। এ বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে মীর কাশেম এর পুত্র এনামের নেতৃত্বে একরাম মেম্বারের বাড়ীর সামনে পৌছার সাথে সাথে হামলা ছালিয়ে মুহাম্মদ বকসু কে দা দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে। মোঃবকসুর সন্তানরা বাবাকে উদ্ধারের জন্য এগিয়ে আসলে মীর কাসেম গংরা দা, কিরিচ, লোহার রড, হাতুড়ী ও লাঠিসোটা নিয়ে এলোপাতাড়ী মারপিটে কারো মাথা,কারো রানে,কপালে গুরুত্বর আহত হয়। অপর আহতজনরা হলেন মোঃ বকসুর মেয়ে ছেনোয়ারা বেগম, ও মোহাম্মদ বকসুর পপুত্র রহিম সিকদার। আহতরা গুরুতর কাটা রক্তাক্ত জখম প্রাপ্ত হইয়া মাঠিতে পড়ে গেলে স্থানীয় লোকজন তাদেরকে দ্রুত মহেশখালী হাসপাতালে নিয়ে আসে।এনামের নেতৃত্বে জখমীদের বাড়ীঘর লুটপাট করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় বলে এজাহারে দাবী করেন।
এঘটনায় মোঃ বকসুর পুত্র রহিম সিকদার বাদী হয়ে মীর কাশেম এর পুত্র এনাম, আজিজুল হক মুহাম্মদ শফি, মাহাবুব আলম, মীর কাশেম ও আমেনা বেগম কে আসামী করে মহেশখালী থানায় লিখিত এজাহার দায়ের করে।এ ঘটনার বিষয়ে মহেশখালী থানার ওসি মোঃ আব্দুল হাই জানান, ছোট মহেশখালীতে বাড়ী ভিটার জমি সংক্রান্ত একটি এজাহার পেয়েছি।অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভয়েস/জেইউ।