সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

ভয়েস প্রতিবেদক:
ঐতিহাসিক ৭ মার্চ প্রথমবারের মত জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা।
মঙ্গলবার জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো: আমিন আল পারভেজ,অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল,বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী,জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী,জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, জেলা আওয়ামীলীগ সংস্কৃতি বিষয়ক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত,প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় মুক্তিযোদ্ধা, সরকারি পদস্থ কর্মকর্তা.জনপ্রতিনিধি,সাংবাদিক,সংস্কৃতিকর্মী,সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জাতীয় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে নেয়া হয়েছে নানা কর্মসূচী। সকালে দিবসের সূচনা করা হবে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে।
এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতার কর্মময় জীবনী নিয়ে নাটক মঞ্চায়ন, আবৃত্তি,সাংস্কৃতিক অনুষ্ঠান,তথ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় সভায়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION