সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

নৃশংশভাবে গৃহবধু আফরোজা হত্যার দুই আসামী কারাগারে

গৃহবধু আফরোজ হত্যার দুই আসামী

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালী উপজেলার কালারমারছাড়া ইউনিয়নের চাঞ্চল্যকর গৃহবধূ আফরোজ আক্তার হত্যা মামলার দুই আসামীকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

এই দুই আসামী হলেন, হাসান রাসেল ও হাসান আরিফ। বাদিপক্ষের আইনজীবি ফারুক ইকবাল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে কক্সবাজার জেলা জজ আদালতে আত্মসমপূণ করে জামিনের আবেদন করে দুই আসামী। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, নিখোঁজের ছয়দিন পর ২০২০ সালের ১৭ অক্টোবর গৃহবধূ আফরোজার লাশ স্বামীর বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করে পুলিশ। আফরোজার শ্বশুর বাড়ি কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামে।

ঘটনার পর নিহতের স্বামী রাকিবুল হাসান বাপ্পির প্রথম স্ত্রীর ৫ বছরের কন্যা লাশ গুমের বিষয়টি পুলিশকে জানালে ঘটনার রহস্য উদঘাটন হয়। পরে এই ঘটনায় আদালতের নির্দেশে নয়জনকে আসামী করে হত্যা মামলা রুজু করা হয়। মামলায় আসামিরা হলেন- হাসান বশিরের পুত্র রাকিব হাসান বাপ্পি, তার দ্বিতীয় স্ত্রী রাজবাড়ী জেলার কামিনী আফরিন কংকা, হাসান বশিরের দ্বিতীয় স্ত্রী রোকেয়া হাসান, মৃত মো. হানিফের পুত্র হাসান বশির, তার পুত্র হাসান আরিফ, হাসান রাসেল, এহসান, আসিফ হাসান ও মোহাম্মদ আক্তরের ছেলে মো. কাজল।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION