সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

মহেশখালীতে রান্নার গ্যাসে চলা সিএনজির বিরুদ্ধে ইউএনও’র অভিযান; ৯হাজার টাকা জরিমানা

এসএম রুবেল, মহেশখালী:

সিএনজিতে অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবহারের বিরুদ্ধে ভ্রামম্যান অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান। এসময় তিনি দ্রুত ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার প্রত্যেক সিএনজি থেকে অপসারণের নির্দেশ দেন।

২৬ জানুয়ারী বিকেল ৩টায় মহেশখালীর বিভিন্ন স্থানে বিপদজনক গ্যাস সিলিন্ডার দিয়ে চালিত অটোরিকশার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান জানান, অভিযানে বিভিন্ন অটোরিকশা চালককে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রান্নার গ্যাস সিলিন্ডার সিএনজিতে ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ। ইতিপূর্বে চালক ও মালিক সমিতিকে ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা নেয়নি। সিএনজি থেকে দ্রুত এলপিজি গ্যাস অপসারণের নির্দেশ দেয়া হলো। অন্যতায় জরিমানা সহ শাস্তি দেয়া হবে। এ অভিযানে সহায়তা প্রদান করেন মহেশখালী থানা পুলিশ, মহেশখালী ফায়ার সার্ভিস ও বাংলাদেশ আনসার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION