সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

কক্সবাজার জেলা সদর হাসপাতালে আগুন: চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার জেলা সদর হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আজ (২৭ জানুয়ারি)বুধবার সন্ধ্যা ৬ টারদিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের নিজ তলার একটি পরিত্যাক্ত কক্ষে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এসময় চিকিৎসার অভাবে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের আলী আকবরের স্ত্রী গোলবাহার বেগম (৭০) নামের এক মুমুর্ষ রোগী অক্সিজেনের অভাবে মারা গেছে।

হাসপাতালের বাইরে দাড়িয়ে থাকা নিহত গোলবাহার বেগমের নাতি ফরিদ আলম জানান, হাসপাতালে আগুন ধরার খবরে হাসপাতালে থাকা রোগী ও স্বজনরা দিকবিদিক পালিয়ে যায়। এসময় নিহত গোলবাহার বেগমের মুখে অক্সিজেন ছিল। এসময় হাসপাতাল থেকে বের হওয়ার অক্সিজেন খুলে গেলে সে মারা যায়।

খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তাৎক্ষনিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ কেউ নিশ্চিত করতে পারেনি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো: আবদুল্লাহ জানান, খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়-ক্ষতির বিষয়ে জানাতে পারেনি।

এদিকে কক্সবাজার সদর হাসপাতালে আগুন লাগার খবরে ২৫০ শয্যার সব রোগীদের হাসপাতালের বাইরে নিয়ে আসা হয়। এতে করে রোগীদের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে। বিশেষ করে মুমুর্ষ রোগীদের অক্সিজেনের অভাবে দুর্ভোগে পড়েন। ঘন্টা ব্যাপী বিদ্যুৎ না থাকায় সংশ্লিষ্টদেরকেও কাজ করতে বেগ পোহাতে হয়। পরে রাত ৭টার দিকে বিদ্যুৎ আসলে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক হয়ে আসে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION