সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’

প্রভাসের সঙ্গে রোমান্স করবেন অভিনেত্রী শ্রুতি

বিনোদন ডেস্ক:

‘বাহুবলি’ সিনেমাখ্যাত তারকা অভিনেতা প্রভাস। তার পরবর্তী সিনেমা ‘সালার’। সিনেমাটিতে নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল।

অবশেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নির্মাতারা। ‘সালার’ সিনেমায় প্রভাসের সঙ্গে রোমান্স করবেন অভিনেত্রী শ্রুতি হাসান।

২৮ জানুয়ারি শ্রুতির জন্মদিন। বিশেষ এই দিনেই ‘সালার’ সিনেমায় তার অভিনয়ের বিষয়টি জানিয়েছে হাম্বলে ফিল্মস। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে লেখা হয়েছে, ‘জন্মদিনের শুভেচ্ছা শ্রুতি হাসান। সালার সিনেমায় আপনাকে পেয়ে আমরা উচ্ছ্বসিত। পর্দায় আপনাকে দেখার তর সইছে না।’

অভিনেতা প্রভাস ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে শ্রুতির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন শ্রুতি হাসান। সালার সিনেমায় আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’

সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রুতি হাসানের ‘ক্র্যাক’। তেলেগু ভাষার এই সিনেমায় শ্রুতির বিপরীতে অভিনয় করেন রবি তেজা। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে সিনেমাটি। নেটফ্লিক্সের ‘পিট্টা কাথালু’ অ্যান্থলজি সিনেমাতে দেখা যাবে তাকে। এছাড়া মুক্তির অপেক্ষায় তার ‘লাবাম’। সিনেমাটিতে তার সঙ্গে আছেন অভিনেতা বিজয় সেতুপাতি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION