সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

টেকনাফে ১৩ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের হাবিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩ কোটি ২০ লাখ টাকা মূল্যের একটি ইয়াবার (২ লাখ ৬৩ হাজার ৯৮০ পিস) চালান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এসময় ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- টেকনাফের গোদারবিল এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুল হামিদ (২৬) ও বড় হাবিরছড়া এলাকার মৃত নজির আহম্মদের ছেলে আব্দুর রশিদ (৩৫)।

শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সন্ধ্যায় চট্টগ্রাম র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল টেকনাফের হাবিরপাড়ায় অভিযান চালায়। অভিযানে ২ লাখ ৬৩ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ ‍দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। যার বাজার মূল্য ১৩ কোটি ২০ লাখ টাকা।এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION