সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

দৈনন্দিন চলার পথে স্মার্ট হওয়া প্রয়োজন

ভয়েস জীবনযাপন ডেস্ক:

জামাকাপড় থেকে শুরু করে গ্যাজেট, হাতের নাগালে পাওয়া যায় সবকিছুই। তাই আলো ঝলকানো, চকচকে শপিং মলে কেনাকাটা করার মজাই আলাদা। স্মার্ট শপার হতে চাইলে শপিংমলে কেনাকাটায় একটু আদবকেতা তো মানতেই হবে। চলুন দেখে নেওয়া যাক স্মার্ট ক্রেতা হতে নজর দিতে হবে যে বিষয়গুলোতে।

পোশাক-আশাক

জামাকাপড় কিনতে গেলে ক্যাজুয়াল পোশাক পরুন। পোশাক বারবার ট্রায়াল করে কিনতে হতে পারে, তাই টাইট জামাকাপড় পরবেন না।
বেশি সাজগোজ করার প্রয়োজন নেই। অনেক মেকআপ করবেন না। জুয়েলারি নির্বাচন করুন হালকা ধরনের। ছোট কানের দুল পরে নিতে পারেন। আর হাতে থাকতে পারে ভালো ব্যান্ডের ঘড়ি।
হাই হিল না পরাই ভালো। শপিং করার সময় অনেক হাঁটাহাঁটি হয়। এ ছাড়া অনেক জিনিস বহন করতে হয়। তাই ফ্লাট জুতা পরুন। লেসবিহীন জুতা পরুন তা না হলে কোনো দোকানে ঢোকার সময় জুতা খুলতে অসুবিধা হতে পারে।

আচার-ব্যবহার

শপিং করার সময় তাড়াহুড়ো করে এ কাউন্টার থেকে ও কাউন্টারে যাওয়া আসা না করাই ভালো।
লাইন ভাঙার চেষ্টা করবেন না। সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন। অন্যকেও সুযোগ দিন। লাইনে কোনো শিশু কিংবা বয়স্ক কেউ থাকলে তাকে বিনয়ের সঙ্গে আগে আসার সুযোগ দিন।
বিলিং কাউন্টারে বেশি সময় নেবেন না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে কাস্টমার কেয়ার ডেস্ক থেকে জেনে নিন। ক্যাশ কাউন্টারে এসব প্রশ্ন করবেন না। যথাসম্ভব দ্রুত কাজ শেষ করুন।
অনেকে মিলে শপিং করতে গিয়ে অযথা হট্টগোল করেন। যা অন্যের বিরক্তির কারণ হতে পারে। আবার অনেক সময় শিশুরাও শপিংমলে গিয়ে বিরক্ত করে। এতে অন্যরা বিব্রত হচ্ছেন। এ বিষয়টি খেয়াল রাখবেন। শিশু নিয়ে শপিং করতে গেলে অবশ্যই প্রয়োজনীয় কাজ সেরে দ্রুত বাড়ি ফিরে যাবেন।
জিনিসপত্র সাবধানে নাড়াচাড়া করুন, পড়ে ভেঙে যেতে পারে। প্রয়োজনে দোকানের কোন কর্মীকে বলুন। যে জিনিসটি দেখতে চাচ্ছেন তা আপনাকে নামিয়ে দেখাবেন।

কেনার সময়

ফিক্সড প্রাইসের দোকানে গিয়ে দামাদামি করবেন না। এতে বিক্রেতা বিরক্ত হবেন।
ট্রায়াল রুমে বেশি সময় নেবেন না। অন্যরা অপেক্ষা করছে সে বিষয়ে খেয়াল রাখুন।
অন্য ক্রেতা যেটা দেখছেন বা কিনছেন তা নিয়ে টানাটানি করবেন না। বরং দোকান থেকে এমন জিনিস আরেকটি চেয়ে নিন।
কেনার সময় জিনিসের গ্যারান্টি ও শর্তাবলি জেনে নিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION