সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

লক্ষ্য জলাতঙ্ক নির্মূল:সদর উপজেলায় ৮ হাজার কুকুরকে দেয়া হবে টিকা

এম.এ আজিজ রাসেল:

৫ দিনের কর্মসূচী শুরু কাল
বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে রবিবার (৩১ জানুয়ারি) থেকে কক্সবাজার সদর উপজেলায় শুরু হচ্ছে কুকুরের টিকাদান কার্যক্রম। সদর উপজেলার একটি পৌরসভা ও ১০ টি ইউনিয়নে মোট ৮ হাজার কুকুরকে টিকাদানের আওতায় আনার পরিকল্পনা নেয়া হয়েছে। ৪৪টি টিম বিভক্ত হয়ে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে। এরমধ্যে কক্সবাজার পৌরসভায় ১৪টি ও প্রতিটি ইউনিয়নে ৩টি করে টিম কুকুরের টিকাদান কার্যক্রমে কাজ করবে। শনিবার (৩০ জানুয়ারি) সকালে কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে জেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম বাস্তবায়নে আয়োজিত সদর উপজেলা অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়৷ সভায় জানানো হয় সদর উপজেলায় ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টিকাদান কার্যক্রম চলবে ৪ জানুয়ারী পর্যন্ত।

অবহিতকরণ সভায় আলোচনা করেন কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ আলী এহেসান, ডিজিএইচএসের সিডিসি ডা. সৈয়দ মাহমুদ উল্লাহ, ডিজিএইচএসের মোঃ রাসলে খান, মোঃ আব্দুল্লাহ আল রোমান, মোঃ আসাদুজ্জামান সুমন।

সভায় উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মোহাম্মদ সেলিম, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালামসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ। সভা পরিচালনা করেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিকাশ চন্দ্র দে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION