সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

মিয়ানমারে অভ্যুত্থান: টেকনাফ স্থলবন্দরে আসেনি পণ্যবাহী ট্রলার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

সামরিক অভ্যুত্থানের প্রভাবে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে পণ্যের চালানবোঝাই কোনও ট্রলার আসেনি। সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজের আওতায় কোনও আমদানি হয়নি।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ স্থল বন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী। তিনি বলেন, ‘মিয়ানমারে অভ্যুত্থানের পর সেদেশের মংডো ও আকিয়াব এই দুই জায়গা থেকে পণ্যের চালানবোঝাই কোনও ট্রলার আসেনি। সপ্তাহখানেক পর বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।’

স্থলবন্দরের মাঝি নুরু বলেন, ‘প্রতিদিন মিয়ানমার থেকে পণ্যের চালানবোঝাই দুই-তিনটি ট্রলার এসে থাকে। কিন্তু সোমবার কোনও ট্রলার আসেনি। অন্যদিন সে দেশের মাঝিমাল্লাদের সঙ্গে কথা বলা সম্ভব হলেও আজ ফোনে কথা বলা যায়নি।’

টেকনাফ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, ‘সামরিক অভ্যুত্থান ও সু চিকে গ্রেফতারে ব্যবসায়ীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। ইন্টারনেট না থাকার কারণে ব্যবসায়ীদের সঙ্গে তেমন একটা যোগাযোগ করা সম্ভব হয়নি।’

অন্যদিকে গত কয়েকদিন ধরে মিয়ানমার থেকে গবাদিপশুর ট্রলার আসেনি বলে জানিয়েছেন টেকনাফ গবাদিপশু আমদানি করিডোরের সভাপতি আবদুল্লাহ মনির। তিনি জানান, মিয়ানমারে অভ্যুত্থানের প্রভাবে আরও কতদিন গবাদিপশু ট্রলার আমদানি বন্ধ থাকে তা বোঝা যাচ্ছে না।সূত্র: বাংলা ট্রিবিউন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION