সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

এডভোকেট শাহ নওয়াজ আহমদ জাহাঙ্গীরের জানাজা সম্পন্ন

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট শাহ নওয়াজ আহমদ জাহাঙ্গীরের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় ইদগাঁহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি সোলাইমান কাশেমী নামাজে জানাজায় ইমামতি করেন।

জানাজা নামাজের পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদত মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ, মরহুমের ছেলে কমডোর মাসুদ ইকবাল ও এডভোকেট আব্দুল্লাহ। পরে শহরের গোলদিঘীর পাড়স্থ বড় কবরস্থানে দাফন করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেছেন, ‘মরহুম এডভোকেট শাহ নওয়াজ আহমদ জাহাঙ্গীর কক্সবাজারে বাতিঘর। তিনি একাধারে সাংবাদিক, আইনজীবী এবং শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে কক্সবাজারবাসি একজন আলোকিত মানুষকে হারিয়েছে।’

গত ৩১ জানুয়ারি’ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা পান্থপথস্থ বিআরবি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না—-রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বৎসর। তিনি স্ত্রী, ২পুত্র, ১ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION