সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

টেকনাফে ১০টি আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গা আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ থেকে ১০ টি আগেয়াস্ত্রসহ দুইজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। সোমবার রাত সাড়ে নয়টার দিকে টেকনাফের দমদমিয়া ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

অস্ত্র সহ আটকরা হলো, শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মৃত আমির হোসেনের পুত্র সৈয়দ হোসেন (৫৫) ও মুছনি রোহিঙ্গা ক্যাম্পের আজিজুল হকের পুত্র বদি আলম (২০)। তারা দুইজনই জকির গ্রুপের সক্রিয় সদস্য।

র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, কতিপয় অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী দমদমিয়ার ওমরখাল ব্রীজ সংলগ্ন এলাকা দিয়ে অস্ত্র পাচারের গোপন সংবাদে অভিযান চালানো হয়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন ব্যক্তি দুটি বস্তাসহ দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় তাদের ধাওয়া করে ২ জনকে আটক করা হয়। তাদের কাছে থাকা দুটি বস্তা থেকে ৯টি এসবিবিএল ও ১ টি ওয়ানশুটারগান সহ ১০টি অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ২ জনকে ও উদ্ধারকৃত অস্ত্র সহ টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, এসব অস্ত্র সন্ত্রাসী জকির গ্রুপের কাছে নিয়ে যাচ্ছিল। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ও গুলি সংগ্রহ পূর্বক সন্ত্রাসী গ্রুপের নিকট বিক্রয় ও এলাকায় বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION