শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়িত্বরত ২২ এপিবিএন সদস্য করোনায় আক্রান্ত

ভয়েস নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ২২ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) জেয়াদ আল মালুম আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলেন, ‘সাধারণ ছুটির পর থেকে আমাদরে কার্যক্রম স্থগিত রয়েছে। এরই মধ্যে ট্রাইব্যুনালের মধ্যেই দুটি ব্যারাকে থাকা এপিবিএন এর প্রায় ২২ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। কয়েকজনকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। এখনো আক্রান্ত প্রায় ১৯ জন সদস্য ট্রাইব্যুনালের ভেতরে অবস্থান করছেন। ফলে আমরা ট্রাইব্যুনালে যেতে পারছি না। ’কাজের পরিবেশ নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনকে অবিলম্বে প্রসিউিশন কার্যালয়সহ পুরো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জীবাণুমুক্ত করার দাবি জানান জেয়াদ আল মালুম।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তারা জানান, ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ২২ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অনেকে সুস্থ হওয়ার পথে। তারা বাসা থেকে অনলাইনে প্রয়োজনীয় কাজ করছেন।

গত ২৪ এপ্রিল ব্যারাকের এক সদস্য করোনা পজেটিভ শনাক্ত হন। গত ২৭ এপ্রিল নতুন করে আরও দুই এপিবিএন সদস্যের শরীরে করোনা পরীক্ষায় পজেটিভ পাওয়া যায়। এরপর একে একে ২২ সদস্য করোনা আক্রান্ত হন। সূত্র:আমাদের সময় অনলাইন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION