সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
আবুল বশর পারভেজ ও এস এম রুবেল: মহেশখালী:
কক্সবাজারের সাথে মহেশখালীর সেতু স্থাপনের জায়গা পরিদর্শনে মহেশখালীতে এসেছেন সেতু মন্ত্রনালয়ের সচিব এর নেতৃত্বে ১টি টিম। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এর সেতু বিভাগ এর সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন ৩ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ টায় মহেশখালী আদিনাথ জে.টি ঘাট,পুরাতন জে.টি ঘাট ও গোরকঘাটা চরপাড়ার সী-বীচ এলাকা সরজমিন পরিদর্শন করেন। সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন জানান মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনায় কক্সবাজারের মহেশখালীর সাথে কক্সবাজার নাজিরার টেক এর সাথে শহরের সংযোগ সেতু স্থাপনের জায়গা নির্নয়ের নির্দেশনা পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম গ্রহণ করেন।
দ্রুত সময়ের মধ্যে সেতু মন্ত্রণালয়ের ১টি ট্যাকনিক্যাল টিম সেতু স্থাপনের সম্ভাব্যতা যাচাই করবেন। দীর্ঘ ৩ কিলোমিটারের দৈর্ঘ্য এ সেতুটি নির্মানে সরকারের বিশাল পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। মহেশখালী দ্বীপের ৪লক্ষ মানুষের চাহিদা ও সরকারের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে কক্সবাজারের সাথে মহেশখালী দ্বীপের সংযোগ সেতু স্থাপন করার পরিকল্পনা সরকারের রয়েছে।
সেতুর স্থান পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এম.পি, সেতু বিভােগর পরিচালক ড. মোঃ মনিরুজ্জামানা, সেতু মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদাউস, সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব রাহিমা আক্তার, তত্ববধায়ক প্রকৌশলী মোঃ আবুল হোসেন, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মোঃ ওয়াহিদুজ্জামান (চঃদা) এস.এম মাজাহারুল ইসলাম সচিবের একান্ত সচিব, মহেশখালী উপজেলা নির্বহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ইসহাক, মহেশখালী উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে সহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ