বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

অবশেষে আসছে ‘পাগলের মতো ভালোবাসি’

ভয়েস বিনোদন ডেস্ক:

দীর্ঘ ৫ বছর পর মুক্তি পাচ্ছে শাহীন সুমন পরিচালিত ছবি ‘পাগলের মতো ভালোবাসি’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেতা আসিফ নূর ও অভিনেত্রী অধরা খান।

২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল এই ছবির। প্রায় চার বছর পর ২০২০ সালের মার্চে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। তবে এরপরই করোনা ভাইরাসের কারণে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ায় এটি আর তখন মুক্তি দিতে পারেননি নির্মাতা। অবশেষে শুটিং শুরুর পাঁচ বছর পর মুক্তি পেতে যাচ্ছে প্রেমের গল্প নিয়ে তৈরি ‘পাগলের মতো ভালোবাসি’।

আগামী ১৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে। এই ছবিতে আরও একটি চরিত্রে অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত।

মুক্তির বিষয়টি নিশ্চিত করে সিনেমাটির অভিনেতা আসিফ নূর। তিনি বলেন, ‘পরিচালক শাহীন সুমনের আলাদা এক দর্শক প্রিয়তা আছে। এছাড়া আমি বলতে পারি দর্শক নতুন একটি গল্প পারে এই সিনেমায়। এই ছবিতে সবায় তার নিজ নিজ যায়গায় ভালো অভিনয় করেছেন। আশা করছি ছবিটি সকলের ভালো লাগবে।’

অধরা বলেন, ‘প্রথম সিনেমার বিষয়টি সবসময় অন্যরকম। যে সিনেমাটির মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, সেটি মুক্তি পাচ্ছে এত দীর্ঘ সময় পর, সেজন্য খারাপ লাগা আছে। তবে আনন্দের বিষয় হচ্ছে শেষ পর্যন্ত দর্শক সিনেমাটি দেখতে পাবেন। সবাইকে আহ্বান জানাবো, স্বাস্থ্যবিধি মেনে সিনেমাটি যেন প্রেক্ষাগৃহে গিয়ে দেখেন।’

সিক্স ডি প্রোডাকশনস প্রযোজিত সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ তৈরি করেছেন পরিচালক নিজেই। এর গান লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ। সংগীত পরিচালনায় শওকত আলী ইমন এবং আহমেদ হুমায়ুন।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION