সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

টেকনাফে ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে ১৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। এসময় একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লেঃ কমান্ডার সাইয়েদুল মোরসালিন (স্টেশন কমান্ডার টেকনাফ) এর নেতৃত্বে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন সাবরাং জালিয়াপাড়া ০২ নং সুইস এলাকায় নাফ নদীতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় নাফ নদীতে মায়ানমার সীমানা অতিক্রম করে ০১টি ডিঙ্গি নৌকা বাংলাদেশের সীমানায় আসতে দেখা যায়। নৌকাটি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা স্পীড বোট নিয়ে ধাওয়া করে ধরে ফেলে এবং পরবর্তীতে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ০১টি প্লাস্টিক প্যাকেটে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক পাচারকারীকে আটক করে।

আটককৃত মাদকপাচারী মোহাম্মদ নুর (২৪) কক্সবাজার জেলার বড়ইতলী গ্রামের টেকনাফ থানার মোঃ মোঃ ইউনুস এর ছেলে এবং মোঃ লিয়াকত আলী(১৮) একই গ্রামের নুর ইসলাম এর ছেলে।

পরবর্তীতে আটককৃত দুইজন মাদক পাচারকারীসহ পাচারকার্যে ব্যাবহৃত ডিঙ্গি নৌকাটি এবং জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION