সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

বিজিবি মহা পরিচালকের টেকনাফ সীমান্ত পরিদর্শন

ভয়েস প্রতিবেদক:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম কক্সবাজারের টেকনাফ সীমান্ত পরিদর্শন করেছেন।

আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) দিন ব্যাপি বাংলাদেশ-মিয়ানমার কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।

এসময় তিনি টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্টের বিজিবি’র বর্ডার আউট পোষ্ট (বিওপি)গুলো পরিদর্শন করেন এবং বিজিবি’র কর্মকর্তা ও সদস্যদের সাথেও মতবিনিময় করেন।

বিজিবি মহাপরিচালকের এ সফর প্রসঙ্গে টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল মোঃ ফয়সাল হাসান খান শনিবার সন্ধ্যায় টেকনাফের শাহপরীরদ্বীপ বিওপিতে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন-‘ বিজিবি মহাপরিচালক নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে টেকনাফ সফর করেছেন। সীমান্তে কর্মরত আমরা বিজিবি সদস্যদের মনোবল বৃদ্ধির জন্যই মূলত মহাপরিচালকের এ সফর।’

বিজিবি কমান্ডিং অফিসার বলেন, মিয়ানমারে সাম্প্রতিক যে অভ্যুত্থানের ঘটনা ঘটেছে তা সে দেশের অভ্যন্তরীণ বিষয়। এ ঘটনাকে নিয়ে বাংলাদেশের সীমান্তে বিজিবির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তে অতিরিক্ত কোন বিজিবি সদস্যদেরও মোতায়েন করা হয়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিজিবি কমান্ডিং অফিসার সাংবাদিকদের আরো জানান, মিয়ানমারের সাম্প্রতিক ঘটনায় সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের কোন আশংকাও এ মুহূর্তে দেখা দেয়নি। যদি এরকম শংকা দেখা দেয় তাহলে উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION