সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

সাঈ- আল্লু অর্জুন জুটি দেখবে দর্শক

বিনোদন ডেস্ক:

পরিচালক-অভিনেতা মহেশ মঞ্জরেকরের মেয়ে সাঈ মঞ্জরেকর। বলিউডের জনপ্রিয় ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে রুপালি জগতে পা রাখছেন তিনি। ‘মেজর’ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী।

এদিকে গত মাসে গুঞ্জন উঠে, দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন সাঈ। এটি পরিচালনা করবেন কোরাতলা শিবা। যদিও বিষয়টি নিয়ে এতদিন মুখ খুলেননি এই অভিনেত্রী। অবশেষে এই গুঞ্জন নিয়ে সাঈ কথা বলেছেন টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে।

সাঈ মঞ্জরেকর বলেন—‘‘এই গুঞ্জন যদি সত্যি হতো তবে ভালো হতো। কারণ আল্লু অর্জুন আমার প্রিয় অভিনেতা। তেলেগু সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর কিছু তেলেগু সিনেমা দেখার সিদ্ধান্ত নিই। তারপর রোমান্টিক-অ্যাকশন ঘরানার ‘আলা ভাইকুন্তাপুরামলো’ সিনেমাটি দেখি। আমি আল্লু অর্জুনের অভিনয় ও নাচ দেখে বিস্মিত হয়েছি। এটি অসাধারণ ছিল। আশা করি, খুব শিগগির তার সঙ্গে কাজের সুযোগ পাব। আপাতত সেই অপেক্ষায় আছি।’’

২০০৮ সালে মুম্বাই হামলায় মারা যান মেজর সন্দ্বীপ উন্নিকৃষ্ণান। তার জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ‘মেজর’ সিনেমা। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন আদিবি। শশী কিরান টিকা পরিচালিত এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাঈ। সিনেমাটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।

সাঈ মঞ্জরেকর বলেন—‘‘এটি চমৎকার একটি সিনেমা হতে যাচ্ছে। ‘মেজর’ সিনেমাটি যে ভাষায়ই নির্মিত হোক না কেন তা মানুষের মন নাড়িয়ে দেবে। এই সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে পেরে আমি খুবই আনন্দিত।’

জি. মহেশ বাবু এন্টারটেইমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে ‘মেজর’। এটি প্রযোজনা করছেন দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। আগামী ২ জুলাই তেলেগু ও হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION