বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

পুত্র সন্তানের মা হলেন মডেল পিয়া

বিনোদন ডেস্ক:

ফুটফুটে এক পুত্র সন্তানের মা হলেন মডেল-সঞ্চালক জান্নাতুল পিয়া।রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রবিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে পিয়ার কোলজুড়ে আসে নতুন অতিথি।সুখবরটি নিশ্চিত করেছেন পিয়ার স্বামী ফারুক হাসান। জানান, নবজাতকের নাম আগেই ঠিক করেছেন- অ্যারিস হাসান।

জান্নাতুল পিয়াই সম্ভবত বাংলাদেশের প্রথম কোনও অভিনেত্রী, যিনি গর্ভবতী অবস্থায় নিজেকে লুকিয়ে না রেখে সবার সামনে নিজেকে হাজির করেছেন সমানতালে। অংশ নিয়েছেন বেশ কিছু সাহসী ফটোশুটে।

২০১৪ সালে ফারুক হাসান সামীরের সঙ্গে ঘর বাঁধেন পিয়া। সামীর তার দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক ছিলেন।

২০০৭ সালে সুন্দরী প্রতিযোগিতা মিস বাংলাদেশ হিসেবে বিনোদন জগতে পদার্পণ পিয়ার। এরপর মডেলিংয়ে তাকে নিয়মিত দেখা গেছে। নাটক ও সিনেমাতে কাজ করেছেন তিনি।

২০১২ সালে রেদওয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার মধ্য দিয়ে সিনেমায় তার আগমন ঘটে। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বেশ কয়েকটি আসরে উপস্থাপিকা হিসেবে কাজ করেও আলোচিত হন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION