বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

দীর্ঘ ৭ বছর সাধনার পর দেখা পেলেন সামান্থার

বিনোদন ডেস্ক :

প্রিয় তারকার জন্য ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। ভারতের দক্ষিণী সিনেমার তারকাদের নিয়ে নানা সময় নানা কাণ্ড ঘটিয়েছেন ভক্তরা। এবার অভিনেত্রী সামান্থা আক্কিনেনির এক ভক্তের খবর আলোচনায় উঠে এসেছে। কারণ দীর্ঘ সাত বছর সাধনার পর সামান্থার দেখা পেয়েছেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সামান্থার সঙ্গে সাক্ষাতের সময়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই ভক্ত। প্রিয় অভিনেত্রীর সঙ্গে অনেকটা সময় কাটান তিনি। এ অভিনেত্রীও ওই ভক্তের সঙ্গে চমৎকার ব্যবহার করেন, যা ওই ভক্ত কখনো ভুলতে পারবেন না।

অন্যদিকে ওই ভক্ত সামান্থার সঙ্গে তোলা ছবি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এতে তিনি লিখেন—‘সাত বছর কঠোর পরিশ্রম করার পর দেখা হলো! এই অনুভূতি প্রকাশ করার ভাষা আমার জানা নেই। আপনার হাসি ও কণ্ঠস্বর আমাকে তৃপ্ত করেছে। স্যাম, আপনাকে অনেক ভালোবাসি।’

‘স্যাম জ্যাম’ নামে একটি টক শো সঞ্চালনা করছেন সামান্থা। এটি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আহা’-তে প্রচার হয়। বর্তমানে তার ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া অশ্বিন সারাবানান পরিচালিত ‘গেম ওভার’ সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী। সুত্র: রাইজিংবিডি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION