সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

দিনব্যাপী পৃথক অভিযান: ১৭ লাখ ৭৫ হাজার ইয়াবা ও ১ কোটি ৭১ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

বিশেষ প্রতিবেদক, কক্সবাজার ভয়েস:

কক্সবাজারে পুলিশের দিনব্যাপী অভিযানে আরও ৩ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এনিয়ে ১৭ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা ও নগদ ১ কোটি ৭১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৪জনকে। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে দফায় দফায় অভিযান চলছে।

পুলিশ জানিয়েছেন, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে প্রথম দফায় কক্সবাজার সদরের চৌফলদন্ডীর নদী থেকে ১৪ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় জহিরুল ইসলাম ফারুককে। গ্রেপ্তারকৃত ফারুক প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মতে তার বাড়ির মাটির গর্ত থেকে দুটি বস্তাভর্তি ১কোটি ৭০ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। পরবর্তি রাত ৯ টার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত ফারুকের চাচা শশুর ছৈয়দ আহমদের বাসা থেকে আরও ৩ লাখ ৭৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, ১৪ লাখ ইয়াবাসহ গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম ফারুককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার বাড়িতে ইয়াবা বিক্রির বিপুল পরিমান টাকা রাখার কথা স্বীকার করেন তিনি। তার দেয়া তথ্য মতে, অভিযান চালিয়ে তার বাড়ি থেকে দুটি বস্তাভর্তি টাকা উদ্ধার করা হয়। গণনা করে দুই বস্তায় এক কোটি ৭০ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা পাওয়া গেছে। ইয়াবা এবং টাকা উদ্ধারের ঘটনায় আটক এ চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ সুপার মো: হাসানুজ্জামান আরো জানান, ইয়াবায় জড়িত অনেক গডফাদারের নাম পাওয়া গেছে। তালিকার বাইরেও অনেক নতুন ব্যবসায়ীদের নাম পাওয়া যাচ্ছে। এর পুর্বে দুপুরে কক্সবাজার সদরের চৌফলদন্ডী ব্রীজ এলাকা থেকে ১৪ লাখ ইয়াবা সহ আটক করা হয় ইয়াবা ডন জহিরুল ইসলাম ফারুক ও নুরুল ইসলাম বাবুকে। পরে এ ঘটনায় জড়িত আরো ২ জন মো: আলী ও শেখ আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। একদিনে এত বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION