সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

টেকনাফে মিনিবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৪যাত্রী নিহত

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে যাত্রীবাহি মিনিবাস ও যাত্রীবাহি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও তিন যাত্রী মারা গেছে। তবে নিহত ও আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

টেকনাফ থানার ওসি তদন্ত মো: আব্দুল আলীম কক্সবাজার ভয়েসকে সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কক্সবাজার মুখি পাল্কী নামের একটি যাত্রীবাহি মিনিবাসের সাথে টেকনাফ মুখি যাত্রীবাহি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও তিনজন যাত্রী মারা গেছে। এসময় গুরুত্বর আহত আরও একজনের অবস্থা আশংকাজনক। নিহত ও আহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।

ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ গুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ভয়েস/আআ 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION