সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

করোনাভাইরাস :আরও মৃত্যু ১০, শনাক্ত ৩৮৮

করোনাভাইরাস প্রতীকী ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন এবং শনাক্ত হয়েছেন ৩৮৮ জন। বুধবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ৮ হাজার ২৩৯ জন। আর মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়,গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪০২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৯৯৯টি। এ পর্যন্ত মোট ৩৭ লাখ ৯২ হাজার ২৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭১৭ জন,এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন।

স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ২ দশমিক ৫৯ শতাংশ এবং এ পর্যন্ত মোট ১৪ দশমিক ২২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯০ দশমিক ০১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন নারী। দেশে করোনায় এ পর্যন্ত পুরুষ ৬ হাজার ২৪৩ জন এবং নারী ১ হাজার ৯৯৬ জন মৃত্যুবরণ করেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত ১০ জনের মধ্যে ৬০ ঊর্ধ্ব ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন,চট্টগ্রামে ১ জন, রংপুরে ১ জন এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন। ১০ জনের সবাই হাসপাতালে মারা যান। সুত্র: বাংলাট্রিবিউন।

ভয়েস / জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION