সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

করোনাভাইরাস: বিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৮১৬

ভয়েস নিউজ ডেস্ক:

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজার ৮১৬ জনে।

বুধবার (১৩ মে) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী এটি জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত বছর ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৪০ হাজার ৫৮ জন।

এদিকে, বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২৪ লাখ ৪৫ হাজার ৮৭ জনের মধ্যে স্থির অবস্থায় রয়েছেন ২৩ লাখ ৯৮ হাজার ৭৪৫ জন, যা মোট আক্রান্তের ৯৮ শতাংশ।

এছাড়া, বর্তমানে আক্রান্ত ৪৬ হাজার ৩৪২ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।

অন্যদিকে, এ পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৬ লাখ ২ হাজার ১৫৫ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বাধিক মৃতের এবং আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৮ হাজার ৬৩৬ এবং মারা গেছেন ৮৩ হাজার ৪২৫ জন। মহামারির ফলে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ৩২ হাজার ৬৯২ জন রয়েছে যুক্তরাজ্যে।

অন্যদিকে, দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখা হলো স্পেনে। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬৯ হাজার ৫২০ জন।

কোভিড-১৯ এর ভাইরাসটি বিশ্বের ২১২টি দেশ এবং অঞ্চলে ছাড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে। আর নতুন করে আরও ৯৬৯ জন আক্রান্ত হয়েছে বলে মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সূত্র:ঢাকা ট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION