সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

সৌদি আরবে ছয় বাংলাদেশি নিহত

ভয়েস নিউজ ডেস্ক:

সৌদি আরবের মদিনা শহরের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ছয়জন বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোরে মদিনা থেকে ২৫ কিলোমিটার দূরের ওই কারখানায় অগ্নিকাণ্ডে মোট সাত জন নিহত হয়। এর মধ্যে এর মধ্যে ০৬ (ছয়) জন বাংলাদেশি বলে জানিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। তাদের পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে।

যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, চট্টগ্রামের লোহাগাড়ার মিজানুর রহমান, মো. আরফাত হোসেন মানিক, কক্সবাজারের মহেশখালীর ইসহাক মিয়া, আব্দুল আযিয, মো. রফিক উদ্দিন।

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জানায়, অপর একজন বাংলাদেশির পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে। মরদেহগুলো বর্তমানে মদিনার কিং ফাহাদ হাসপাতালের মর্গে সংরক্ষিত আছে। মদিনায় অবস্থানরত কনস্যুলেট প্রতিনিধি ঘটনাস্থল ও থানা পরিদর্শন করেছেন। নিহতরা ক্ষতিপূরণ কিংবা ওয়ার্কম্যান কম্পেনসেশান পাবেন কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশি কর্মীরা সবচেয়ে বেশি আছে সৌদি আরবে। বর্তমানে ২০ লাখেরও বেশি বাংলাদেশী সেখানে অবস্থান করছে।

উল্লেখ্য, প্রায় চার বছর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশির মৃত্যু হয়। তারও আগে দাম্মামের দাল্লা সানাইয়া এলাকার আরেকটি কারখানায় অগ্নিকাণ্ডে আরও চার বাংলাদেশির মৃত্যু হয়। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION