মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সাগর-রুনি হত্যা: ডিএনএ প্রতিবেদন এলেই আদালতে দাখিল করা হবে

সাগর-রুনি হত্যা,ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

সাগর-রুনি হত্যা মামরার তদন্ত সংস্থা এবং র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেছেন, আসামিদের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ল্যাবে পাঠানো হয়েছে। সেখান থেকে এখনও প্রতিবেদন আসেনি। প্রতিবেদনের অপেক্ষায় আছি। প্রতিবেদন আসলেই আদালতে দাখিল করা হবে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি)  তিনি এ কথা বলেন।

আশিক বিল্লাহ বলেন, ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২ জন জামিনে আছে। ৬ জন কারাগারে।

এদিকে এ বিষয়ে সাগরের মা সালেহা মনির বলেন, ‘সন্তান হত্যার বিচার পেলাম না। কবরের পাশে গিয়ে কী বলবো, বিচার হচ্ছে না। তবে বিচার একদিন হবেই। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি সাগর-রুনি হত্যার বিচার চেয়ে যাবো। দুনিয়ার বিচার না হলেও ওপরে যিনি আছেন তিনি অবশ্যই বিচার করবেন।’

তিনি বলেন, ‘৯ বছর হয়ে গেল এখনো সন্তান হত্যার বিচার পেলাম না। কেন তাদের খুন করা হলো সেটাও জানতে পারলাম না। মামলার তারিখ আসে আর যায়। কোনো কাজ হয় না। ’

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু বলেন, তদন্ত প্রতিবেদনের জন্য বিচার শুরু করা যাচ্ছে না এ মামলার বিচারকাজ। দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করতে তদন্তকারী সংস্থার প্রতি আহ্বানও জানানো হয়েছে। সেক্ষেত্রে বিচার দ্রুত শেষ করা যাবে।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি। ঘটনার পরের দিন রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION