সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

মহেশখালীতে স্মার্ট কাড  বিতরণ

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালীতে স্মার্ট কার্ড বিতরণ শুরু আগামী১৬ফেব্রুয়ারী মঙ্গলবার থেকে। উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জুলকার নাঈম স্বাক্ষরিত একপত্রে জানানো হয়, বিগত ২০১৯ সালে যারা ভোটার তালিকায় নিবন্ধন হয়েছে বা যে সকল নাগরিকের জন্ম ১লা জানুয়ারী ২০০২ এর পূর্বে শুধুমাত্র এসকল নাগরিক স্মার্টকার্ড পাবেন।
১৬ ফেব্রুয়ারী থেকে ২৮ শে ফেব্রুয়ারী নিন্ম লিখিত তারিখ,বার ও স্থানে স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।

১৬ফেব্রুয়ারী মঙ্গলবার পৌরসভার সকল ওয়ার্ডে উপজেলা নির্বাচন অফিসে বিতরণ হবে।
১৭ ফেব্রুয়ারী হোয়ানক ইউনিয়ন পরিষদে, ১৮ ফেব্রুয়ারী শাপলাপুর ইউনিয়ন পরিষদে,২২শে ফেব্রুয়ারী মাতারবাড়ী ইউনিয়ন পরিষদে, ও বিকাল ৩টা হতে ধলঘাটা ইউনিয়ন পরিষদে,২৩ শে ফেব্রুয়ারী বড় মহেশখালী ইউনিয়ন পরিষদে,২৪ শে ফেব্রুয়ারী কালারমারছড়া ইউনিয়ন পরিষদে,২৫ শে ফেব্রুয়ারী কুতুবজোম ইউনিয়ন পরিষদে,২৮ শে ফেব্রুয়ারী ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড ও জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

স্মার্ট কার্ড নিতে গ্রাহককে অবশ্যই প্রাপ্তি রশিদ বা নিবন্ধন স্লিপ,সঙ্গে আনতে হবে। যাদের নিবন্ধন স্লিপ হারিয়ে গেছে ও  সে সকল নাগরিক নির্ধারিত দিনে, নির্ধারিত স্থান সমূহে, উপস্থিত থাকতে পারবেনা তারাও পরবর্তী সময়ে মহেশখালী উপজেলা নির্বাচন অফিস থেকে কার্ড সংগ্রহ করার ব্যবস্থা রয়েছে।

পত্রে আরো উল্লেখ করা হয়,যে সকল নাগরিক ২০১৯ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন শুধুমাত্র তারাই স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র পাবে বলে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জুলকার নাঈম জানিয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION