সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত ৫জন রোহিঙ্গা নেতার (হেড মাঝি) মধ্যে ৩জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে কক্সবাজারের উখিয়ার থাইংখালী হাকিমপাড়া ১৪নং রোহিঙ্গা ক্যাম্পের এ/৪ ব্লক থেকে এসব রোহিঙ্গা নেতাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া রোহিঙ্গা নেতারা হলেন, টেকনাফ ২২নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের হারুনুর রশিদের ছেলে ও হেড মাঝি সাব্বির (৪২), একই ক্যাম্পের এ-ব্লকের নজু মিয়ার ছেলে ও হেড মাঝি মো: ইউসুপ (৩২) ও বি-ব্লকের হেড মাঝি জুলফিকারের ছেলে আবু মুছা (২৯)। অপহৃত অন্য ২জন রোহিঙ্গা মাঝি এখনো নিখোঁজ রয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন ‘এপিবিএন’র অধিনায়ক মো: তারিকুল ইসলাম
জানান, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) বিকাল ৫টারদিকে নিরাপত্তা বাহিনী এবং এপিবিএন পুলিশের যৌথবাহিনী নিখোঁজ অপর ২জনকেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গা নেতাদের উখিয়ার পালংখালী আর্মি অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
গত ১০ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১১টায় টেকনাফের ২১নং চাকমারকূল ক্যাম্পে বিশেষ সভায় যোগদান করেন ২২জন রোহিঙ্গা নেতা। ওই ২২ রোহিঙ্গা নেতাদের সঙ্গে ছিলেন টেকনাফ উপজেলার ঊনছিপ্রাং রইক্ষ্যং পুটিবনিয়া নাসের হোসেনের পুত্র ও ক্যাম্পের হেড মাঝি রফিক, নজু মিয়ার পুত্র ও এ-ব্লকের হেড মাঝি ইউসুফ, জুলফিকার আলীর পুত্র ও বি-ব্লকের হেড মাঝি আবু মুসা, নুরুল হাকিমের পুত্র সি-ব্লকের হেড মাঝি আমানুল্লাহ এবং হারুনের রশিদের পুত্র ডি-ব্লকের হেড মাঝি সাব্বির বিশেষ সভায় যোগদান করেন। রোহিঙ্গাদের, রোহিঙ্গা ক্যাম্পে উগ্রপন্থী কিছু স্বশস্ত্র গ্রুপের সদস্যরা প্রতিশোধ নিতে সুযোগ বুঝে এসব হেড মাঝিদের অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়। নিখোঁজ এসব মাঝিদের অক্ষত অবস্থায় ফেরত পাওয়ার জন্য সহায়তা কামনা করলে বিকালে নিরাপত্তা বাহিনী এবং এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৩জন মাঝিকে উদ্ধার করতে সক্ষম হয়।
ভয়েস/আআ