সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

টেকনাফে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ভয়েস প্রতিবেদক, টেকানাফ:
কক্সবাজারের সমুদ্রের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। জব্দকৃত কারন্ট জালের মূল্যে ১০ লক্ষাধিক টাকা।জব্দকৃত কারেন্ট জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। শুক্রবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ড চট্রগ্রাম পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেঃ আমিরুল হক এসব তথ্য নিশ্চিত করেন।

সরকারি দেওয়া নির্দেশনা অমান্য করে সমুদ্রে মাছ ধরতে যাওয়া কয়েকটি ফিশিং ট্রলার ও বোটকে ধাওয়া করে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা। এসময় অবৈধ জাল ব্যবহারকারী কোন জেলেকে আটক করা সম্ভম হয়নি। জব্দকৃত জালসমূহ পরবর্তী কার্যক্রমের নিমিত্তে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন কক্সবাজারের নিকট হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড স্টেশন কক্সবাজার উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশ মোতাবেক জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরো জানান, বাংলাদেশ কোস্টগার্ডের আওতাভূক্ত এলাকা সমূহে আইনশৃংখলা নিয়ন্ত্রণ,জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা,ডাকাতি দমন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা রোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION