সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক
১৪ লক্ষ ইয়াবা ট্যাবলেট পাচার ও এক কোটি ৭০ লক্ষ ৬৮ হাজার ৫০০ টাকা উদ্ধারের ঘটনায় ইয়াবা পাচারকারী ফারুক সহ ৪ জনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর আদালত। জহুরুল ইসলাম প্রকাশ ফারুক নুনিয়ার ছড়ার বাসিন্দা নজরুল ইসলামের পুত্র।
কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-৪ এর বিজ্ঞ বিচারক জেরিন সুলতানা রোববার ১৪ ফেব্রæয়ারি রিমান্ড আবেদন এর শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডের জন্য আদেশ দেওয়া অন্য ৩ জন আসামী হলেন-কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছটার মোজাফফর আহমদ এর পুত্র নুরুল আলম প্রকাশ বাবু (৫৫), একই এলাকার আবুল হোসেনের পুত্র আবুল কালাম (৫০) এবং আবুল কালাম এর পুত্র শেখ আবদুল্লাহ (১৯)।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) জেলা গোয়েন্দা শাখা শাখার ওসি শেখ মোহাম্মদ আলীর ১০ দিনের রিমান্ড আবেদন প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক এ আদেশ দেন।
আদালতে আসামিদের পক্ষে রিমান্ড আবেদন এর বিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এডভোকেট মোঃ ছৈয়দ আলম, এডভোকেট হারুন অর রশিদ, এডভোকেট আবুল হোসেন প্রমুখ।
ভয়েস/জেইউ।