সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ভয়েস নিউজ ডেস্ক:

কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা।শনিবার জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে কবির বিন আনোয়ার বলেন, পরিবেশ,প্রতিবেশগত দিক ঠিক রেখেই কক্সবাজারে শহর প্রতিরক্ষা বাঁধসহ সকল প্রকার উন্নয়নমূলকাজ সম্পন্ন করা হবে।

তিনি আরো বলেন, কক্সবাজারে সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে দেশের তিন লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে যেখানে কক্সবাজারের প্রায় ২০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ হবে।

জেলা প্রশাসক মো: মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা,পুলিশ সুপার মো: হাসানুজ্জামান,জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী, পৌর আওয়ামীলীগ সভাপতি নজিবুল ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা,বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা,জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION