সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

সৈকত পাড়ে ভালোবাসার ঢেউ

বলরাম দাশ অনুপম:
নানা আয়োজনের মধ্যে দিয়ে পর্যটন জেলা কক্সবাজারে পালিত হচ্ছে বিশ্ব ভালবাসা দিবস। প্রেমিক-প্রেমিকাদের বিশুদ্ধ ভালবাসায় সবার মনে ছিল আনন্দের উচ্ছ্বাস আর বাধভাঙা সুর।

বিশ্ব ভালবাসা দিবসকে কেন্দ্র করে রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের বালিয়াড়িতে বসেছিল হাজারো মানুষের মিলন মেলা।

শুধু প্রেমিক-প্রেমিকা জুটি নয়, ভালবাসার টানে সমুদ্র সৈকতসহ বিভিন্ন দর্শনীয় জায়গায় ঘুরে বেড়িয়েছেন আবাল-বৃদ্ধ-বণিতা সকল বয়সের নর-নারী। কারো মনে ছিল আনন্দ আর কারো মনে ছিল বেদনা। আর এ ভালবাসা দিবস উদযাপনকে কেন্দ্র করে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সাগরকন্যা কক্সবাজারে পর্যটক ও প্রেমিক-প্রেমিকাদের মিলনমেলা।

সাথে তাদের পথভারে মুখরিত হয়ে উঠে সমুদ্র সৈকত আর আশপাশের এলাকা। সমুদ্র সৈকতের সারি সারি ঝাউবাগানের মাঝে আর সমুদ্র সৈকতের বালিয়াড়িতে বসে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে ফুল আর উপহার বিনিময়ের মাধ্যমে নিজেদের মাঝে লুকিয়ে থাকা দীর্ঘদিনের সুখ-দুঃখ আর আনন্দ-বেদনার কথা ভাগাভাগি করে নেয়।
ভালবাসা দিবসের আনন্দকে ছুটে পর্যটক আর প্রেমিক প্রেমিকারা কক্সবাজার সমুদ্র সৈকতের সীমাবদ্ধ না রেখে তা ছড়িয়ে দিয়েছে ইনানী পাথুরে বীচ, হিমছড়ির অপরুপ ঝর্ণা, দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন, আদিনাথ মন্দির ও রামুর দৃষ্টিনন্দন বৌদ্ধ মন্দিরের অপরুপ সৌন্দর্য্যের মাঝে।
এদিকে ভালবাসা দিবসকে কেন্দ্র করে সমুদ্র সৈকত ও এর আশপাশের এলাকায় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। কাক ডাকা ভোরে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসের রজনী শেষ না হওয়ার আগ পর্যন্ত প্রেমিক-প্রেমিকাকে, ছেলে মাকে, মা-বাবা সন্তানদের এবং ভাই-বোনের মধ্যে ছিল প্রাণঢালা ভালবাসার আবেগ। যে আবেগের মাঝে হারিয়ে গিয়েছিল সকল প্রাণ।

শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, সকল বয়সের নর-নারী বিশেষ করে তরুন প্রজন্মের ছেলে-মেয়েরা ল তাদের কারো হাতে ছিল লাল গোলাপ, রজনী গন্ধার স্টিক, কারো হাতে ভালবাসার প্রিয় মানুষকে দিতে সোনার আংটি কিংবা চেইন আবার কারো হাতে বিভিন্ন দামের কার্ড কিংবা উপহার সামগ্রী।

একে অপরকে ভালবাসার আবেগ বিনিময়ের মধ্যে দিয়ে হারিয়ে যায় অথয় ভালবাসার জলে আর আগামী বছরের এমন দিনটার জন্য অপেক্ষার প্রহর গুনার অপেক্ষা করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION