সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

করোনাভাইরাস: ১৩ মৃত্যু,শনাক্ত হয়েছেন ৩৯৬ জন

করোনাভাইরাস প্রতীকী ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন এবং শনাক্ত হয়েছেন ৩৯৬ জন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৮ হাজার ২৯৮ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪১ হাজার ৪৩৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়,গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ২৯টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭৮৮টি। এ পর্যন্ত মোট ৩৮ লাখ ৭৭ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৫১ জন, এ পর্যন্ত মোট হয়েছেন সুস্থ ৪ লাখ ৮৮ হাজার ৬২১ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়,শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ২ দশমিক ৬৮ শতাংশ এবং এ পর্যন্ত মোট ১৩ দশমিক ৯৭ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯০ দশমিক ২৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৩ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং ৩ জন নারী। এ পর্যন্ত মোট ৬ হাজার ২৮১ জন পুরুষ এবং ২ হাজার ১৭ জন নারী করোনায় মৃত্যুবরণ করেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ১৩ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন এবং ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত ১৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন,চট্টগ্রামে ২ জন , বরিশালে ১ জন এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন। ১৩ জন সবাই হাসপাতালে মারা যান।সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION