সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

জমে উঠেছে কক্সবাজার জেলা জীপ, কার মাইক্রো শ্রমিক ইউনিয়নের নির্বাচন

বলরাম দাশ অনুপম:

দীর্ঘ ২২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা জীপ, কার, মাইক্রো শ্রমিক ইউনিয়নের নির্বাচন। আগামী ২৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে এই সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহের সৃষ্টি হয়েছে। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে দেখা দিয়েছে উৎসবমূখর পরিবেশ।

এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে মোট ১ হাজার ভোটার। সমিতির ঝাউতলাস্থ প্রধান কার্যালয়ে ২৬ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

দীর্ঘ সময় পর নির্বাচন হওয়ায় ভোটারদের বেড়েছে কদর। জেলা জীপ, কার, মাইক্রো শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটিতে ১৭টি পদ থাকলেও এবার অনুষ্ঠিত হবে ১৬টি পদে নির্বাচন। কারণ ইতোমধ্যে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে কার্যকরী সভাপতি পদে বাস প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান কমিটির সদস্য ও মরিচ্যা শাখার সহ-সভাপতি পরিচ্ছন্ন শ্রমিক নেতা আমির হামজা। এই পদে আরো প্রতিদ্বন্দ্বিতা করছেন ঘোড়া প্রতীক নিয়ে সোহেলসহ একাধিক প্রার্থী। অন্যদিকে সহ-সভাপতি পদে টেবিল প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান আরেক সদস্য ও মরিচ্যা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ত্যাগি শ্রমিক নেতা নুরুল হাকিম
ভুট্টো। তাঁর প্রতিদ্বন্দ্বি রয়েছেন তলোয়ার প্রতীক নিয়ে জালাল উদ্দিন ও কাপ-পিনিচ প্রতীক নিয়ে ফারুক। সাধারণ ভোটারদের মতে ত্যাগি এবং সংগঠন বান্ধব শ্রমিক নেতা হিসেবে এদের মধ্যে কার্যকরী সভাপতি পদে আমির হামজা ও সহ-সভাপতি পদে নুরুল হাকিম ভুট্টো গ্রহণযোগ্য ব্যক্তি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার জানান-আমরা আমির হামজা ও নুরুল হাকিম ভুট্টোকে ভোট দিব। কারণ তাঁরা যদি সংগঠনের নেতৃত্বে আসে তাহলে ঝিমিয়ে পড়া সংগঠনটিকে চাঙ্গা করে শ্রমিকদের অধিকার আদায়ে বলিষ্ট ভূমিকা রাখতে পারবে। এজন্য তারা অন্য ভোটারদেরও আমির হামলা (বাস) ও নুরুল হাকিম ভুট্টোকে (টেবিল) ভোট দেয়ার অনুরোধ জানান। সহ-সভাপতি পদপ্রার্থী নুরুল হাকিম ভুট্টো বলেন-তিনি দীর্ঘদিন ধরে এই সংগঠনের সাথে জড়িত এবং শ্রমিকদের জন্য কাজ করেছেন। তাই ভোটাররা এর মূল্যায়ন ব্যালটের মাধ্যমে দিবে। কার্যকরী সভাপতি পদপ্রার্থী আমির হামজা বলেন-আমি দীর্ঘ ২০ বছরেরও বেশী সময় ধরে জীপ, কার, মাইক্রো শ্রমিক ইউনিয়নের সাথে জড়িত। এই দীর্ঘ সময় শ্রমিকদের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছি। যখনই এই সংগঠনের কোন শ্রমিকের উপর অন্যায়-অত্যাচার হয়েছে সামনের কাতারে গিয়ে প্রতিবাদ করেছি।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রুস্তম আলী চৌধুরী জানান-নির্বাচনকে কেন্দ্র করে সকল ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে। ভোটারেরা যাতে পছন্দের প্রার্থীদের র্নিভয়ে ভোট দিতে পারে সেজন্য যা যা করা প্রয়োজন তা করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION