সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

মাইজভান্ডার দরবার শরীফের পীর সাহেব কক্সবাজার আসছেন কাল

ভয়েস প্রতিবেদক:

আগামীকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে শানে রিসালাত সুন্নী মহাসম্মেলন।

জঙ্গিবাদ ও মদক বিরোধী এই সুন্নী মহাসম্মেলনে যোগ দিতে কক্সবাজার আসছেন মাইজভাণ্ডার দরবার শরীফের পীর ইন্টারন্যাশনাল পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজ’র প্রেসিডেন্ট, বিশ্ববিখ্যাত সূফী হযরত শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী।

তিনি ওইদিন বিকালে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে সুন্নী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে উদ্বোধক হিসেবে থাকবেন কক্সবাজার পৌরসভা মেয়র মুজিবুর রহমান। বিশেষ অতিথি থাকবেন কক্সবাজার—৩ (রামু—সদর) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল এমপি ও কক্সবাজার—২ (মহেশখালী—কুতুবদিয়া) আসনের সাংসদ আশেক উল্লাহ রফিকসহ প্রখ্যাত আলেম ওলামাগণ। উক্ত সুন্নী মহাসম্মেলনে পবিত্র কোরআন সুন্নাহর আলোকে বিষয়ভিত্তিক আলোচনা করবেন দেশের সুফিবাদী প্রখ্যাত আলেম ওলামারা।

সুন্নী মহাসম্মেলন প্রস্তুতি কমিটির সচিব হাফেজ কেরামত আলী মাইজভান্ডারী জানান, বর্তমান জঙ্গিবাদ, মাদক, যৌতুক, সুদ ও ঘুষসহ নানা অপরাধ দিন দিন বেড়েই চলছে। সরকারও চাই এসব অপকর্ম দেশ থেকে নির্মূল করতে। আমরা সবসময় সরকারের পজিটিভ কার্যক্রম সমূহে সহযোগিতা করি। তারই ধারাবাহিকতায় আমরা

আগামীকাল ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার আমরা এই সম্মেলন উদযাপিত হবে। এতে কক্সবাজারের সকল শান্তিপ্রিয় জনতাকে মাহফিল সফল করতে আহ্বান জানান সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাফেজ নুরুল আবছার ইমন ও সচিব হাফেজ মাওলানা কেরামত আলী।

ভয়েস/ জেইউ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION