সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

শহরের ১৪ ফার্মেসীকে ৮ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা

এম.এ আজিজ রাসেল:

কক্সবাজারে ভেজাল, অনুমোদনহীন ওষুধের মজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব—১৫ এর ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের হাসপাতাল সড়ক ও মোটেল মোটেল জোনে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব—১৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। র‌্যাব—১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে শহরের হাসপাতাল সড়কস্থ আর আর ফার্মেসিকে ৫০ হাজার, রামু প্লাস মেডিকোকে ৫০ হাজার, প্রেসক্রিপশন ফার্মেসীকে ২ লক্ষ টাকা, আশরাফ মেডিকোকে ৩০ হাজার টাকা, নিলুফা মেডিকোকে ২৫ হাজার টাকা, নাফ মেডিকোকে ৭০ হাজার টাকা কক্সবাজার সার্জিক্যালকে ৩০ হাজার টাকা, ব্রাদার্স মেডিকোকে ৫০ হাজার টাকা, পপুলার ফার্মেসীকে ৩০ হাজার টাকা, শাহাব ফার্মেসীকে ৫০ হাজার টাকা, মায়ের স্বপ্ন মেডিকেল হলকে ৩৫ হাজার টাকা, মেসার্স বৈশাখী ফার্মেসীকে ২০ হাজার টাকা, সাফা মারওয়া ফার্মেসীকে ৪০ হাজার টাকা ও বিএন ফার্মেসীকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসব ফার্মেসীর বিরুদ্ধে ঔষধ আইন ১৯৪০ এর ১৮ ধারা মোতাবেক পৃথক পৃথক মামলা রুজু করা হয়।

এসব ফার্মেসী থেকে উদ্ধার করা হয় ১০ লাখ টাকা মূল্যমানের মেয়াদোত্তীর্ণ ওষুধ, যা পরবর্তীতে ধ্বংস করার নির্দেশ দেয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এসব মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেবনের পর দীর্ঘ মেয়াধী সমস্যায় ভুগতো রোগীরা। এসব ওষুধ বিক্রয়কে ঘিরে কক্সবাজারে গড়ে উঠেছে একটি চক্র। তাদের দমনে নেমেছে প্রশাসন এমনটায় জানালেন ওষুধ প্রশাসনের এই কর্মকর্তা।

ভয়েস/ জেইউ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION