সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

আবারও মা হলেন কারিনা কাপুর

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কারিনা কাপুর খান ও সাইফ আলী খানের ঘর আলো করে এসেছে নতুন অতিথি। রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন কারিনা। এটি তাদের দ্বিতীয় সন্তান। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।

ফ্যাশন ডিজাইনার মনিষ মালহোত্রা কারিনা-সাইফকে অভিনন্দন জানিয়ে এক টুইটে লিখেছেন—‘অভিনন্দন প্রিয় কারিনা কাপুর ও সাইফ আলী খান।’

গত বছরের আগস্টে সাইফ-কারিনা যৌথ বিবৃতিতে জানান, তাদের ঘর আলো করে আসছে নতুন অতিথি। তারপর থেকে পুরো সময়টা আলোচনায় ছিলেন কারিনা। তবে কন্যা না পুত্র হবে তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছিল। এক জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছিলেন—‘এবার সাইফিনার ঘর আলো করে আসবে মেয়ে সন্তান।’ যদিও এ ভবিষ্যদ্বাণী কাজে লাগেনি।

২০১২ সালে সাইফ আলী খানের সঙ্গে কারিনা কাপুরের বিয়ে হয়। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাদের প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION