রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

সেন্টমার্টিনে হোটেল থেকে পর্যটকের মৃতদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে সেন্টমার্টিন দ্বীপে হোটেল কক্ষ থেকে বাদশা ওরফে বাচ্চুমিয়া নামের এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারী) বিকালে দ্বীপের ‘নীল দিগন্ত’ রিসোর্টের ‘ছায়াবিথী’ কটেজের ১৭ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ঢাকা ঢেমরা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। আগারগাঁও বিসিএস কম্পিউটার সিটিতে কর্মরত ছিলেন।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মাসুদুর রহমান জানান, দ্বীপের নীল দিগন্ত রিসোর্ট থেকে ওই পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক জনিত কারণে করে মারা গেছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নীল দিগন্ত রিসোর্টের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর জানান, গতকাল রবিবার (২১ ফেব্রুয়ারি) ঢাকা বিসিএস কম্পিউটার সিটিতে কর্মরত আট জনের একটি টিম সেন্টমার্টিন ভ্রমণে এসে নীল দিগন্ত রিসোর্টে ওঠেন। কয়েক ঘণ্টা পর বিকালে বাদশা ওরফে বাচ্চু মিয়ার বুকে হালকা ব্যাথা অনুভব হলে স্থানীয় একজন পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। রাতে খাবার সেরে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে সৈকতে ঘুরতে যাওয়ার জন্য এক সহকর্মী তাকে ডাকতে গেলে তার মুখে ফেনা দেখে চিৎকার শুরু করেন। পরে গিয়ে দেখি বাচ্চু মিয়া মারা গেছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, দ্বীপে ভ্রমণে আসা পর্যটক দলের এক ব্যক্তি বুকে হালকা ব্যাথা অনুভব হলে স্থানীয় চিকিৎসক দেখান। আজ তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION